ভালোবাসা দিবসে বালাম তুহিন হৃদয়

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২১

বালাম, তুহিন ও হৃদয় ভালোবাসা দিবস উপলক্ষে চলছে পুরোদমে প্রস্তুতি। বিশেষ এ দিনে এবারও আসছেন জনপ্রিয় সব শিল্পী। এদের মধ্যে অন্যতম বালাম, শফিক তুহিন ও হৃদয় খান। তাদের গান আসছে একই প্ল্যাটফর্ম থেকে।
রবি-এয়ারটেল ইয়ন্ডার মিউজিক অ্যাপে গানগুলো প্রকাশ হবে। ‘ভালোবাসার উৎসব’ শিরোনামের এ আয়োজনে আরও থাকছেন সংগীতশিল্পী তানজিব সারয়ার, আহমেদ রাজীব ও ব্যান্ড শুন্য।
রবি আজিয়াটা লিমিটেড জানাায়, বিষয়টি নিয়ে মঙ্গলবার (আগামীকাল) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই বিস্তারিত সূচি তুলে ধরা হবে।
জানা যায়, ভালোবাসা দিবসের বিশেষ চমক দিতেই তাদের এ আয়োজন।
সংবাদ সম্মেলনে শিল্পীরাসহ উপস্থিত থাকবেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, করপোরেট ও কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট একরাম কবিরসহ অনেকে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প