মালার ‘শূন্যে ওড়াউড়ি’

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৪

মালা। ছবি ফেসবুক মালা; থাকেন প্রবাসে, দেশে ফিরলেই কাজ করেন নতুন কোনও গানে। এবারও এমন একটি গানের কাজ করেছেন। নাম ‘শূন্যে ওড়াউড়ি’। ভালোবাসা দিবস উপলক্ষে এটি সিঙ্গেল হিসেবে প্রকাশ হবে। গানটি সুরঞ্জলির ব্যনারে আসছে।

মালা জানান, গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীতে আছেন অটমনাল মুন।
মালা বললেন, ‘বেশ সময় নিয়ে আমরা কাজটি করেছি। সুরকার, গীতিকারসহ আমি বেশ কয়েকদিন গানটির জন্য বসেছিলাম। আশা করি, আমাদের চেষ্টা শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন।’
২০১১ সালের অস্ট্রেলিয়া প্রবাসী এ কণ্ঠশিল্পী তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। নাম ‘মালা’। এরপর ২০১৪ সালে আসে ‘একি আজব কারখানা’ নামে তার দ্বিতীয় অ্যালবাম। তার তৃতীয় অ্যালবামের কাজটিও করেছেন ফুয়াদ। অ্যালবামটির কাজ শেষ হলেও এটি এখনও প্রকাশ হয়নি।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প