নরসুন্দর ক্যাটরিনা! (ভিডিও)

বিনোদন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫

অনুরাগ ও ক্যাট ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে নাকি বড় অভিযোগ- তিনি বেশ গম্ভীর। সব কাজেই সিরিয়াস। তবে এই একটি ভিডিও দিয়ে ক্যাট বলতেই পারেন, আগে যা বলেছ বাপু সব মিছে! আমি কেমন এবার দেখে নাও!

বলিউড এ নায়িকা এবার শুটিং সেটে যা করেছেন তাতে যে কেউ ভিরমি খেতে পারেন। স্বয়ং পরিচালকের চুল কেটে দিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে তার অভিনীত নির্মাণাধীন ছবি ‌‘জাগগা জাসুস’ এর সেটে।
৫ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, বেশ অসহায় অবস্থায় ক্যাটের সামনে বসে আছেন পরিচালক অনুরাগ বসু। আর ক্যাটরিনা মজা করে চুলে মেশিন চালাচ্ছেন। মেশিন দিয়ে চুল ছেঁটে দিচ্ছেন।
মজার এই মুহূর্তটি ভিডিও করেছেন ক্যাটের সাবেক প্রেমিক রণবীর কাপুর। তবে চুল কাটা শেষে নতুন এ ‘নরসুন্দর’ বা অনুরাগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘জাগগা জাসুস’ ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা ও রণবীর। ছবিটি মুক্তি পাবে ৭ এপ্রিল।
ভিডিওটি দেখতে ক্লিক করুন: 

ছবি ও সূত্র: পিঙ্কভিলা ও দ্য টামইস অব ইন্ডিয়া

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প