জানেন কি মাহির পারিশ্রমিক কত

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০১

মাহিয়া মাহি/ ছবি: সংগৃহীত এই কিছুদিন আগেও নায়িকাদের পারিশ্রমিক ৫ লাখের ঘরে আশেপাশে থাকত। অন্যদিকে নায়ককেন্দ্রিক ঢালিউডে শাকিব খান ৪০ আর অনন্ত ৬০ লাখ টাকা পর্যন্তও দাবি করেছেন।
এবার চিত্রটা বদলেছে বেশ। শীর্ষ পারিশ্রমিক হাঁকানোদের দর এবং স্বর অনেকটাই নিচু। উল্টো বেড়েছে নায়িকাদের শ্রমদর-কদর। এতে জাজ মাল্টিমিডিয়া বিচ্ছেদ-হঠাৎ বিয়ে আর মামলা জটিলতা পেরিয়েও চিত্রনায়িকা মাহিয়া মাহি বসে আছেন প্রথম বেঞ্চে!
নতুন খবর, এ মুহূর্তে তিনিই নায়িকাদের মধ্যে ছবি প্রতি সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন। যেটা অনেক আলোচিত নায়কের সমানে সমান কিংবা কাছাকাছি।
আর তা একেবারে ১০-এর ঘরে। ছবি প্রতি মাহির দর এখন ১০ লাখ টাকা।
তবে গল্প ও পরিচালক নায়িকার মন গলাতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট থাকেই। আর তা হলো- ১ কমিয়ে ৯ লাখে রাজি হয়ে যান মাহি।
যেমনটা ঘটেছে মোস্তাফিজুর রহমান মানিকের ছবি ‘জান্নাত’-এ। এখানে মাহি ৯ লাখ টাকায় রাজি হয়েছেন।
তবে এটা আর বোধহয় থাকছে না। কারণ তার সর্বশেষ চুক্তিবদ্ধ হওয়া ছবিতে দেড় গুণ টাকা পেয়েছেন এ নায়িকা।
‘ময়না’ ছবিতে তাকে দেওয়া হয়েছে ১৫ লাখ টাকা!
মাহি বললেন, ‘‘আমি সাধারণত ১০ লাখ টাকাই নিই। কিন্তু ‘ময়না’ ছবিতে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আমাকে ১৫ লাখ টাকায় চুক্তি করে। এটা তারাই প্রস্তাব দেয়।’’
‘ময়না’ ও ‘জান্নাত’ ছাড়াও বর্তমানে মাহিয়া মাহি আরও চারটি ছবিতে স্বনামে কাজ করছেন। নামগুলো হলো ‘গোলাপতলীর কাজল’, ‘দুরন্ত মেঘলা’, ‘প্রেমের বাঁধন’ ও ‘তুমি আমার সুন্দরী’।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প