বিশেষ পর্বে বিচারক সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪১

বিচারকের আসনে সুবর্ণা মুস্তাফা বিচারক তিনি হতেই পারেন। সেই যোগ্যতা তার আছে। তবে এবারের বিষয়টি একটু অন্যরকম। কারণ, কাজটি সংগীতের এবং সেটি বিশেষ একটি রাউন্ডের। যেখানে সুবর্ণা মুস্তাফার রায় অনেক গুরুত্বপূর্ণ।
চ্যানেল আই সূত্র জানিয়েছে, প্রচার চলতি রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ আসরের ১ম অ্যালিমিনেশন রাউন্ড-এ অতিথি বিচারক হিসেবে হাজির থাকবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। যেখানে ডেঞ্জার জোনে থাকা ১০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষে ৬ জন যোগ দেবে এ পর্বে। সেফ জোনে থাকা ১২ জন প্রতিযোগী থেকে বিদায় নিতে হবে আরও ৪ জন প্রতিযোগীকে।
মোট ১৯ জন প্রতিযোগী নিয়ে শুরু হচ্ছে অ্যালিমিনেশন রাউন্ড। প্রতিযোগিরা হলো- সাইফ, ঈশিকা, তিলোত্তমা, ঐন্দ্রিলা, অথি, ঐক্য জিৎ, তানিশা, পুষ্পিতা, প্রান্ত, রাইসা, দিয়া, বিজয়, অংকন, ঐশী, সজীব, স্বর্না, সৃজন, পাওয়েল ও জয়ী।
এবারের প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস আই টুটুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ডিয়ন অ্যালমন্ড চকলেট বার।
প্রচার হবে কাল সোমবার ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায়।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প