ইউটিউবে আসিফের ‌‌‘এই শোন’

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৬

আসিফ ও মোহনা অডিও শাসনের পর এবার ভিডিও সাম্রাজ্যে হানা দিতে প্রস্তুত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সাম্প্রতিক সময়ে মিউজিক ভিডিওর প্রতি বাড়তি নজর ফেলেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় শনিবার (১১ ফেব্রুয়ারি) সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার নতুন একটি মিউজিক ভিডিও। ‘এই শোন’ শিরোনামের গানটিতে আসিফের সহশিল্পী হিসেবে আছেন সময়ের আরেক তরুণ কণ্ঠশিল্পী মোহনা।

আসিফ-মোহনা’র ব্যয়বহুল এই ভিডিওতে শিল্পীদ্বয় ছাড়াও মডেল হিসেবে অংশ নিয়েছেন সোহানা ও মাহিন। আর এটি নির্মাণ করেছেন যৌথভাবে তপু খান ও আনিসুর রহমান রাজীব।

গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘রোমান্টিক একটি গান। ভিডিওতে সুন্দর একটা গল্প আছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালোই লাগবে।’

‘এই শোন’ গানটি লিখেছেন জীবন মাহমুদ। মাহফুজ ইমরানের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

ভিডিওটির ইউটিউব লিংক:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প