বটতলায় বসন্ত বরণ উৎসব

বিনোদন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৮

জলের গান সময়ের ধারাবাহিকতায় আবারও বসন্ত এসেছে প্রকৃতিতে। দখল-লুণ্ঠনের হিংস্রতা-সহিংসতার শিকার আজ মানুষ ও প্রকৃতি। এর বিপরীতে মানুষ ও প্রকৃতির মেলবন্ধনের প্রয়াস নিয়ে কাজ করে চলেছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ।

আজ, পহেলা ফাল্গুন ১৪২৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ঢাকা শাখার উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও ‌‘জাগাও প্রাণ, প্রকৃতিগান এই ফাগুনে’- এই আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় সকাল ১০টায় বসন্ত বরণ উৎসব আয়োজন করা হয়েছে।
এবারের বসন্ত উৎসব উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
কৃষ্ণকলি ইসলাম উদ্বোধন শেষে কলা ভবনের সামনে থেকে একটি প্রকৃতিমঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর বসন্ত উৎসব মঞ্চে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর যন্ত্রসংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এরপর আদিবাসী নৃত্য পরিবেশন করবে হেংগরং শিল্পীগোষ্ঠী। গান পরিবেশন করবেন শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ইসলাম, গানের দল লীলা, জলের গান এবং সহজিয়া।
সবশেষে থাকবে সমগীত গানের দলের পরিবেশনা। এছাড়াও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প