ভালোবাসার বিশেষ উপহার

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৩

জয় শাহরিয়ার/ ছবি: সাজ্জাদ হোসেন কাল প্রকাশ পাচ্ছে জয় শাহরিয়ারের নতুন গান। নাম ‘তুই যদি চাস’। ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করছে সাউন্ডটেক। আর এটি শোনা যাবে রবি-এয়ারটেলের মিউজিক অ্যাপ ইয়ন্ডার-এ।

গানটির কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই।
জয় শাহরিয়ার বলেন, ‘এটি একটি কথাভিত্তিক গান। গানটি শুনলে শ্রোতারা তা অনুধাবন করতে পারবেন। আর কথার সঙ্গে সুর-সংগীতের সামঞ্জস্য করেই গানটি তৈরি করেছি। ভালোবাসা দিবসে এটি শ্রোতাদের জন্য আমার বিশেষ উপহার। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ইয়ন্ডার অ্যাপে গানটি শোনা যাবে।’
প্রসঙ্গত, সম্প্রতি জয়ের সুর-সংগীতে, বিশালের কথায় তাহসানের কণ্ঠে ‘স্বল্প কথার গল্প’ শিরোনামের আরেকটি বিশেষ গান প্রকাশ পেয়েছে ভালোবাসা দিবসকে সামনে রেখে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প