মাহাদীর পিতৃবিয়োগ

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৪

মাহাদী/ ছবি: সংগৃহীত সংগীতশিল্পী মাহাদীর বাবা মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহ…রাজিউন)। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সিরাজুল ইসলামের বয়স হয়েছিলো ৬৯ বছর। হৃদরোগে ভুগছিলেন তিনি। দু’দিন আগে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
মাহাদী জানান, নারায়ণগঞ্জের আড়াইজারের ঝাউপাড়ায় আজ বিকাল ৫টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে দাফন করা হবে।
মোহাম্মদ সিরাজুল ইসলাম স্ত্রী, তিন কন্যা, এক ছেলে মাহাদী ফয়সালসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহাদী তার বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প