জোভান-সাফার স্বল্পদৈর্ঘ্যের গানচিত্র

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৪

স্বল্পদৈর্ঘ্যে সাফা ও জোভান বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি পেলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অক্ষর’-এর একটি ভিডিও গান। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়।

‘অক্ষর’ নামটা শুনলেই বোঝা যায় এখানে ভাষা সংক্রান্ত একটা ব্যাপার রয়েছে। তবে শুধু ভাষা নয়, ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উভয়কেই উপজীব্য করে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। নির্মাতার ভাষায়, ‘ ‘অক্ষর’ হচ্ছে বিশুদ্ধ আবেগের গল্প। যে আবেগ মানুষকে সকল বাধা-বিপত্তি অতিক্রম করে প্রিয়জনকে জয় করার সাহস সঞ্চয় করে।’’

এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান-সাফা কবির এবং তাহসিন অহনা। জোভান ও সাফা এই প্রথম একসঙ্গে কোনও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন।

‘এই যে আমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহামুদ হায়েৎ অর্পণ ও নাফিজা জাহান। সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েৎ অর্পণ।

আহমেদ প্রডাকশনস এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন তাসনিয়া আতিক এবং সহযোগী প্রযোজক হিসেবে আছেন মিনহাজ আহমেদ। ‘অক্ষর’ পরিবেশক হিসেবে কাজ করছে টাইগার মিডিয়া। নির্মাণ করেছে মোশন ভাস্কর।

উল্লেখ্য, নির্মাতা ভিকি জাহেদ এর আগে ‘মায়া’, ‘অবিশ্বাস’, ‘মোমেন্টস’, ‘দেয়াল’-এর মতো জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।  ‘অক্ষর’-এর পাশাপাশি ভিকির ‘দূরবীন’ নামে আরেকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়।

সম্প্রতি প্রকাশিত তাহসানের কণ্ঠে ‘দূরবীন’-এর ‘মোমের দেয়াল’ গানটি ভালো জনপ্রিয়তা পেয়েছে।

ভিডিও গানটির ইউটিউব লিংক:

/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প