শিল্পীদের শপথ সম্পাদিত (অ্যালবাম)

বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১২

শপথ আনুষ্ঠানিকতা শেষে নির্বাচিতরা বুধবার, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শপথ নিয়ে নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচিত কমিটির সদস্যরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় সংগঠনের আহ্বায়ক নাট্যজন মামুনুর রশীদ নির্বাচিত শিল্পীদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন সংঘের অন্যান্য সদস্যরাও।
শপথ বাক্য পাঠ করাচ্ছেন সংঘের আহ্বায়ক মামুনুর রশীদ গেল ১০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এতে সভাপতি নির্বাচিত হন শহীদুল আলম সাচ্চু এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন ও তানভীন সুইটি।
নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা যুগ্ন সাধারণ সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান মিলন ও রওনক হাসান।
সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ, অর্থ সম্পাদক তানিয়া আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, দপ্তর সম্পাদক শামস সুমন, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত হয়েছেন।
শপথ অনুষ্ঠানে সংঘের সিনিয়র সদস্যরা অন্যদিকে কার্য নির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, যৌথভাবে মুকুল সিরাজ ও সনি রহমান (সমান সংখ্যক ভোট), সেলিম মাহবুব এবং সুজাত শিমুল।
ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র এই কমিটি দুই বছরের জন্য কাজ করবে।
মন দিয়ে বক্তব্য শুনছেন বন্যা মির্জা, তুষ্টি ও শিরিন বকুল এবারের নির্বাচনে ২১টি আসনের জন্য লড়াই করছেন ৫০ জন অভিনয়শিল্পী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘের ভোটার সংখ্যা ৬৬৮ জন এবং সদস্য ৭৩২ জন। বাকিরা সঠিক সময়ে চাঁদা পরিশোধ না করায় ভোটাধিকার পাননি।

আহ্বায়কের সঙ্গে নির্বাচিতদের কয়েকজন সড়ক দূর্ঘটনায় নিহত অভিনেতা মোজাম্মেল হোসেনের জন্য এক মিনিট নীরবতা শপথ অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন শপথ অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক ছবি: সাজ্জাদ হোসেন/ বাংলা ট্রিবিউন
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প