ভারতীয় অভিনেত্রী অপহরণ খবরে নিজের ছবি: ভাবনার ক্ষোভ

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৪

বামে আশনা হাবিব ভাবনা, ডানে মালায়লাম অভিনেত্রী ভাবনা দুজনই জনপ্রিয় অভিনেত্রী। একজন এদেশের, অন্যজন প্রতিবেশী ভারতের মালায়লাম ইন্ড্রাস্টির। তাদের বড় মিল নামে- দুজনের নামই ভাবনা। 
শুক্রবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ভারতে। দেশটির কোচি শহরে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি মালায়লাম অভিনেত্রী ভাবনার গাড়িতে হামলা করে। এরপর গাড়িটি তাদের জিম্মায় নিয়ে শহরুজুড়ে ঘুরে বেড়ায়। এরমধ্যেই অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানি করে। খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে দেশটির বিভিন্ন ভাষার মিডিয়া। তবে গলদ বাধায় পশ্চিমবঙ্গের একটি পত্রিকা।‌
‘২৪ ঘণ্টা’ নামের এ পত্রিকা মালায়লাম অভিনেত্রী খবরের ছবিতে জুড়ে দেয় বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে! বিষয়টি গত ২৪ ঘণ্টায় অন্তর্জালে বেশ ভাইরাল হয়ে পড়ে।
ঘটনার বিবরণে পত্রিকাটি কোচিতে ঘটে যাওয়া সে অপহরণটির কথা বর্ণনা করে। কিন্তু ছবি হিসেবে আশনা হাবিব ভাবনাকে রেখে দিয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আশনা হাবিব ভাবনা। তিনি বলেন, ‘মানুষ এতো নির্বোধ হয় কীভাবে! এ ধরনের সংবাদ নিউজ করার আগে দুইবার ভাববে না! খুব হতাশাজনক ব্যাপার। তবে আমার শুভাকাঙ্ক্ষীদের আমি জানাতে চাই, আমি ভালো আছি। এটা আমার সংবাদ না।’
অপর দিকে মালায়লাম অভিনেত্রী সম্পর্কে জানা যায়, গাড়ির মধ্যেই শ্লীলতাহানির পর তার আপত্তিকর ছবি, ভিডিও তোলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এরপর নগরের পালারিভাত্তম এলাকায় অভিনেত্রীকে ফেলে রেখে পালায় অপহরণকারীরা। বিভ্রান্তির সে খবরটি


বিষয়টি নিয়ে তদন্ত করছে ভারতীয় পুলিশ। এই ঘটনায় ভাবনার প্রাক্তন গাড়িচালক সুনীলকুমার থেকে বর্তমান গাড়িচালক মার্টিন সবাইকে সন্দেহ করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প