টিকে থাকলেন জয়া আহসান!

বিনোদন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৯

জয়া আহসান/ ছবি: সাজ্জাদ হোসেন নাম এসেছিল দেশের বেশ কয়েকজন তারকার। তবে শেষ পর্যন্ত জয়ার নামটিই মূল তালিকায় থেকে গেল।

টলিউডের ফিল্মফেয়ার পুরস্কারের মূল মনোনয়ন তালিকায় থাকছেন দুই বাংলার এ জনপ্রিয় অভিনেত্রী। মূলত অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’-এর জন্য সেরা অভিনেত্রী শাখায় এ মনোনয়ন পেয়েছেন জয়া।
তবে এর আগে প্রাথমিকভাবে যৌথ প্রযোজনার বেশ কয়েকটি ছবির জন্য নাম এসেছিল বাংলাদেশের শাকিব খান, আরিফিন শুভ, জলিসহ বেশ কয়েকজন।
কিন্তু মূল মনোনয়নে দর্শকদের ভোটে টিকে থাকলেন শুধু জয়া আহসানই।
এদিকে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে জয়ার সঙ্গে আরও লড়বেন গার্গি রায় চৌধুরী, পাওলি দাম, রাইমা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জি।
এবার ভোটের মাধ্যমে সেরা নির্বাচন করবে ভারতের অন্যতম এ পুরস্কার কর্তৃপক্ষ। জয়কে ভোট দিতে পারবেন http://www.filmfare.com/news/nominations-for-the-jio-filmfare-awards-east-18892.html এই ঠিকানায়।
এ জন্য শুধু নাম এবং ই-মেইল অ্যাড্রেসের প্রয়োজন হবে।

প্রসঙ্গত, এর আগে জয়া আহসান ২০১৪ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’র জন্য তিনি পুরস্কার জিতে নেন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প