ব্রাউনকে প্রেমিকা থেকে দূরে থাকার আদেশ আদালতের

বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:৫৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২২

 

ক্রিস ব্রাউন ও কারুয়েশ ট্র্যান মার্কিন গায়ক ও গীতিকার ক্রিস ব্রাউনকে তার প্রাক্তন প্রেমিকা কারুয়েশ ট্র্যানের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ব্রাউনের বিরুদ্ধে তার প্রাক্তন প্রেমিকা শারীরিক নির্যাতন ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করলে  বিচারক এ আদেশ দেন।  মার্কিন বার্তা সংস্থা এপি’রএক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়ক, গীতিকার ব্রাউনকে তার প্রাক্তন প্রেমিকা কারুয়েশ ট্র্যানের কাছ থেকে একশ গজ দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ট্র্যানের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ না করার জন্যও ব্রাউনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ট্র্যান অভিযোগ করেছিলেন যে ব্রাউন তাকে গত ডিসেম্বর মাস থেকে হুমকি দিয়ে যাচ্ছেন। ট্র্যান তার অভিযোগে আরও বলেছিলেন, ব্রাউন কয়েক বছর আগে তার পেটে ঘুষি দিয়েছিলেন এবং সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলেন। ওই ঘটনায় অন্য কেউ উপস্থিত ছিল না বলে অভিযোগে বলেছিলেন ট্র্যান।

গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আদালত এই আদেশ দিলেও তা প্রকাশ হয় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)। আগামী ৯ মার্চ এই আদেশের বিরুদ্ধে শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগ পর্যন্ত ব্রাউনের কাছে থাকা যেকোনও ধরনের অস্ত্রও জমা দেওয়ার আদেশ দেন আদালত।

এ বিষয়ে জানার জন্য এপি’র পক্ষ থেকে ব্রাউনের আইনজীবী মার্ক গেরাগসের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলেও কোনও জবাব পাওয়া যায়নি।

এর আগে, ২০০৯ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের ঠিক কয়েক ঘণ্টা আগেই মার্কিন পপ তারকা রিহানার ওপর হামলার অভিযোগ উঠেছিল ব্রাউনের বিরুদ্ধে। ব্রাউন তা স্বীকারও করে নিয়েছিলেন। ওই ঘটনার পরপরই ব্রাউন ও ট্র্যানের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে আদালত ব্রাউনকে নজরবন্দি রাখার নির্দেশ দেন। ২০১৫ সালে নজরবন্দির মেয়াদ শেষের আদেশ দেন একজন বিচারক। এছাড়া, পারিবারিক সহিংসতাবিষয়ক একটি কাউন্সেলিংয়ের মধ্য দিয়েও যেতে হয় ব্রাউনকে।

রিহানার ওপর হামলার পর সঙ্গীতশিল্পী হিসেবে ব্রাউনের ক্যারিয়ারেও ধ্বস নামে। পরে ‘এফ.এ.এম.ই’ অ্যালবাম দিয়ে ফের আলোচনায় ফিরে আসেন তিনি। ২০১২ সালে ওই অ্যালবামের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডও লাভ করেন ব্রাউন।

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প