অমিতাভ বচ্চন লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। আসন্ন নারী দিবসের (৮ মার্চ) আগেই টুইটারে পোস্ট করা এক ছবিতে আবারও তার স্বাক্ষর রাখলেন বিগ বি।
ওই ছবিতে একটি পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন অমিতাভ। তাতে লেখা আছে, ‘মৃত্যুর পর আমার যাবতীয় সম্পদ সমানভাবে পাবেন আমার কন্যা এবং আমার পুত্র।’ এরপর ইংরেজিতে জেন্ডার ইক্যুয়ালিটি এবং উই আর ইক্যুায়াল লিখে হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি।
উল্লেখ্য, অমিতাভের দুই সন্তান। তারা হচ্ছেন পুত্র অভিষেক বচ্চন এবং কন্যা শ্বেতা নন্দা।
ভারতের সমাজ ব্যবস্থায় সাধারণভাবে সম্পত্তির ভাগ বাঁটোয়ারায় ছেলেদের পাল্লাই ভারী থাকে। আদালতের তরফে সম্পত্তির সমান ভাগের নির্দেশনা থাকলেও বাস্তবে এক্ষেত্রে বৈষম্য চলে পুরোদমে। তবে অমিতাভ জানিয়েছেন, পুত্র-কন্যার মধ্যে বৈষম্য করেন না তিনি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/এমপি/এমএম/



