মধ্যরাতের কফি-আড্ডায় মেহজাবিন

বিনোদন ডেস্ক
০২ মার্চ ২০১৭, ২০:৩৫আপডেট : ০২ মার্চ ২০১৭, ২০:৪৫

মেহজাবিন চৌধুরী মধ্যরাতের কফি-আড্ডায় এবার অংশ নিচ্ছেন মডেল মেহজাবিন। যেটি মূলত সাজানো হয়েছে রাতজাগা টিভি দর্শকদের জন্য।

এতে অংশ নিয়ে মেহজাবিন তার জীবনের উত্থান-পতনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। বলবেন তার জীবনে বন্ধুত্বপূর্ন সম্পর্কের বিভিন্ন দিক।
টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকদের সঙ্গেও তিনি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার  ইচ্ছা প্রকাশ করেছেন।
আরটিভির সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানের নাম ‘লেট নাইট কফি’।
সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক এই অনুষ্ঠানে মেহজাবিনের সঙ্গে আড্ডার সঞ্চালকের আসনে থাকছেন মারিয়া নূর ও তৌসিফ।
সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভি’তে (৪ মার্চ) শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে।
/এমএম/  

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প