‘অস্তিত্ব-২’: এবারও কি শুভ-তিশা জুটি?

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ১৪:৫২আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৪:৩০

‘অস্তিত্ব-২’ লগো ২০১৬ সালে মুক্তি পেয়েছিল আরিফিন শুভ ও তিশা অভিনীতি ছবি ‘অস্তিত্ব’। অনন্য মামুন পরিচালিত ‘অটিজম’ বিষয়কে উপজীব্য করে নির্মিত এ ছবিটি বেশ আলোচনা তৈরি করেছিল।

এবার পরিচালক জানালেন, আসছে এর সিক্যুয়াল। নাম ‘অস্তিত্ব-২’। তবে ছবিতে শুভ-তিশাই থাকছেন না নতুন কোনও জুটি, তা এখনও স্পষ্ট করেননি তিনি।

পরিচালক বললেন, ‘চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লেখার দায়িত্ব দেওয়া হয়েছে আমার প্রধান সহকারী পরিচালক ওসমান মিরাজকে। প্রথম থেকেই পুরো টিমের সঙ্গে কাজ করে চলেছে সে। আশা করি, ভালো একটা পাণ্ডুলিপি পাব। এর পরপরই ছবির শিল্পীদের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিবো।’

তিনি আরও জানালেন, ‘চলতি বছরেই ছবিটির কাজ শুরু করা হবে। পাণ্ডুলিপির উপর ভিত্তি করে সব কিছু ঠিক করা হবে।’

ধারণা করা হচ্ছে, এবারের সিক্যুয়ালে শুভ-তিশা’কে দেখার সম্ভাবনা খুবই কম।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প