আলোকিত নারী সম্মাননা পাচ্ছেন সুজাতা ও ফরিদা পারভীন

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৩:২১আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৪:১৪

সুজাতা ও ফরিদা পারভীন জয়া আলোকিত নারী-২০১৭ সম্মাননা প্রদান করতে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। বৃহস্পতিবার (৯ মার্চ) পঞ্চমবারেরমতো এ সম্মাননা দেয়া হচ্ছে।

এবার এই সম্মাননা পাচ্ছেন ৮জন বিশেষ নারী। এরমধ্যে রয়েছেন অভিনেত্রী সুজাতা ও সংগীতশিল্পী ফরিদা পারভীন। সংস্কৃতি অঙ্গনের এই দুই প্রিয়মুখ ছাড়াও এবার সম্মাননা পাচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম, নারী উদ্যোক্তা লুনা সামসুদ্দোহা, চ্যালেঞ্জিং পেশায় মিলি বিশ্বাস, কৃষি উদ্যোক্তা সাজেদা বেগম, ক্রীড়া বিভাগে জোবেরা রহমান লিনু ও সমাজ সেবায় সওগাত নাজবিন খান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই সম্মাননা অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা। পুরো আয়োজনটি সরাসরি দেখানো হবে আরটিভিতে।
অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সোহেল রানা বিদ্যুত।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প