ছবিতে সজল, চেনা যায়?

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৪:২৪আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৫:১৮

একটি দৃশ্যে সজল ছোট পর্দার হ্যান্ডসাম নায়ক সজল। শহুরে-রোমান্টিক চরিত্রেই তাকে বেশি পাওয়া যায়। তবে অভিনেতা হিসেবে তিনি বৈচিত্রটাও খোঁজেন। যদিও সবসময় ব্যাটে-বলে মেলে না কাঙ্ক্ষিত সে চরিত্রগুলো।

চলমান ধারার বাইরে গিয়ে তেমনই একটি ভিন্নধর্মী চরিত্রে সম্প্রতি অভিনয় করলেন এই অভিনেতা। যেখানে সজলকে চেনা দায় হয়ে যাবে দর্শকদের। অভিনেতা হিসেবেও এতে ভেঙেছেন নিজেকে।
হাবিবের রচনা ও আজাদ কালামের পরিচালনায় নাটকটির নাম ‘মইষাল’।
সজল বলেন, ‘যে কোনও অভিনেতারই স্বপ্ন থাকে অভিনয়ে চ্যালেঞ্জ আছে এমনসব চরিত্রে কাজ করার। কম হলেও এই সৌভাগ্যটা আমার হয়েছে। এ নাটকটিও তেমন চ্যালেঞ্জিং অভিনয়ের একটি জায়গা পেয়েছি।’
একটি দৃশ্যে সজল ও প্রভা সজল আরও বলেন, ‘মানিকগঞ্জের একটি চরে শুটিং করেছি আমরা। খেজুর গাছে উঠা, মহিষের গাড়ি চালানো, মাথায় বোঝা নেওয়া থেকে অনেককিছুই করতে হয়েছে আমাকে।’
এ নাটকে সজল ছাড়া আরও অভিনয় করেছেন প্রভা, ওমর আয়াজ অনি, শিল্পীসরকারসহ আরও অনেকে। এটি শিগগিরই প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প