ঊর্মিলার শারীরিক অবস্থা অপরিবর্তিত

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০১৭, ১৫:০১আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৫:০৭

ঊর্মিলা শ্রাবন্তী কর গত দু’দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। কিন্তু এখন পর্যন্ত শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।

আজ শুক্রবার দুপুরে ঊর্মিলা জানান, তার শরীরে নার্ভের সমস্যা ধরা পড়েছে। যে কারণে হাসপাতালে আরও কিছুদিন অবস্থান করতে হবে।

তিনি বলেন, ‘শারীরিক অবস্থা এখনও আগের মতোই আছে। শরীরে প্রচণ্ড ব্যাথা অনুভব করছি। ডাক্তার সম্পূর্ন বিশ্রামে রেখেছেন। সে সঙ্গে ফোনে কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।’

তাই ঊর্মিলা এখন অনেকের ফোন ধরতে পারছেন না। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন সবার কাছে। প্রত্যাশা করেছেন সবার প্রার্থনা।

উল্লেখ্য, গত ৮ মার্চ ভোর থেকে হঠাৎ করে শরীরজুড়ে ব্যাথা অনুভব করেন ঊর্মিলা। এক পর্যায়ে অবশ হয়ে যাচ্ছিল তার শরীর। দ্রুত ঊর্মিলার স্বামী জয়দ্বীপ সিনহা রায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন তরুণ জনপ্রিয় এ অভিনেত্রী।

গত দুই মাস যাবৎ শুটিং ও অভিনয় শিল্পী সংঘের নির্বাচন নিয়ে বিরামহীন কাজ করেছেন ঊর্মিলা।

/এমকে/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প