এমার ‘হোলি’ শুভেচ্ছা: নমস্তে ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৪:৩৪আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৪:৪১

এমা ওয়াটসন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব হোলি। এতদিন এই হোলি উৎসবকে ঘিরে বলিউড তারকাদের আগ্রহটাই প্রকাশ পেতো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ তালিকায় এবার যোগ দিয়েছেন হলিউড তারকারাও। যার শুরুটা করেছেন ‘হ্যারি পটার’খ্যাত এমা ওয়াটসন।

হলিউডের এ অভিনেত্রীর ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি মুক্তির আগে ভারতীয় ভক্তদের মন জয় করতে হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এ তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এ শুভেচ্ছা জানান তিনি। আর এটি জানিয়েছেন একেবারে ভারতীয় কায়দায়।

বার্তার শুরু করেছেন ‘নমস্তে’ বলে। শেষে বলেন, ‘নমস্তে ভারত! সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি।’

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ। ছবিতে বেলে চরিত্রে অভিনয় করছেন এমা। সঙ্গে আছে ড্যান স্টিভেন্স। এটি মূলত একটি প্রেমের কাহিনি। দেখতে ভয়ঙ্কর হলেও এমা প্রেমে পড়েন ড্যানের।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প