চমকে দিলেন আলিয়া-বরুণ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৮:০৯আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৮:২৮

আলিয়া বরুণ মুক্তির প্রথম দিনেই চমক লাগিয়ে দিয়েছে বরুন ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত ‘বদরিনাথ কি দুলহানিয়া’। শাহরুখ, হৃত্বিক ও অক্ষয়ের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নেমে ২০১৭ সালে মুক্তির দিনে আয়ের দিক থেকে তৃতীয় স্থানে চলে এসেছে ছবিটি।
শশাঙ্ক খয়তান পরিচালিত এ ছবিটি মূলত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র সিক্যুয়েল। ছবিটি মুক্তির দিনেই আয় করেছে সোয়া ১২ কোটি রুপি। আর এতেই চলতি বছরে মুক্তির দিনে সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় ‘কাবিল’ এবং ‘ওকে জানু’ ছবিকে পেছনে ফেলে তৃতীয় স্থানে চলে এসেছে।
মুক্তির প্রথম দিনে এ বছর সর্বোচ্চ আয় করেছে শাহরুখ খানের ‘রইস’। ছবিটির প্রথম দিনে আয় মোট ২০ কোটি ৪২ লাখ রুপি। ১৪ কোটি ২৭ লাখ রুপি আয় করে দ্বিতীয় স্থানে ‘জলি এলএলবি টু’। ১০ কোটি ৪৩ লাখ ও ৪ কোটি ৮ লাখ রুপি আয় করে ৪র্থ ও ৫ম স্থানে রয়েছে যথাক্রমে ‘কাবিল’ এবং ‘ওকে জানু’।
‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিটি বেশ প্রশংসিত হচ্ছে এবং ভারতের তরুণ দর্শকদের আকৃষ্ট করতে পারে। ধারণা করছে এ সপ্তাহের শেষের দিকে ছবিটির আয় আরও বাড়তে পারে।
সূত্র: বলিউড হাঙ্গামা
/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প