কারিনার সরাসরি পরিবেশনা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ০১:০০আপডেট : ১৩ মার্চ ২০১৭, ০১:০০

জি সিনে পুরস্কার অনুষ্ঠানে কারিনা সন্তান জন্মের ৪৬ দিন পর লেকমি ফ্যাশন উইকের র‍্যাম্পে হেঁটেছিলেন বলিউড তারকা কারিনা কাপুর। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন তিনি।
এছাড়া শুভেচ্ছাদূত হিসেবে নতুন একটি টিভি চ্যানেলেরও উদ্বোধন করেছিলেন কারিনা। কিন্তু সন্তান জন্মের পর তাকে কোনও অনুষ্ঠানে সরাসরি পরিবেশনায় দেখা যায়নি। শনিবার (১১ মার্চ) প্রথমবারের মতো সে কাজটিই করলেন মা কারিনা।
সন্তান তৈমুরের বয়স তিন মাস হলো। মাতৃত্বজনিত বিরতি কাটিয়ে শনিবার ‘জি সিনে পুরস্কার’-এর লালগালিচায় হাঁটেন কারিনা। পাশাপাশি গালা ইভেন্টে পারফর্মও করেছেন তিনি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ডিএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে সেরা অধ্যায় এবয মঞ্চে ফিরতে পেরে খুব আনন্দিত বোধ করছি। জি সিনে অ্যাওয়ার্ডস হলো ভারতীয় চলচ্চিত্রের কৃতিত্ব উদযাপনের মাধ্যম। আর এর অংশ হতে পেরে আমি নিজেকে বিশেষ বলে মনে করছি।’

উল্লেখ্য, কারিনার জায়গায় ক্যাটরিনা কাইফের পারফর্ম করার কথা ছিল। কিন্তু ‘জাগগা জাসুস’ ছবির সেটে ক্যাটরিনা আহত হন। পরে কারিনাকে পারফর্ম করার জন্য অনুরোধ জানানো হলে তিনি সম্মতি দেন।

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প