হোলি নিয়ে টুইটারে বলিউড ঝড়!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৬:৩৪আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৭:৪৮

প্রিয়াঙ্কা, অমিতাভ, বিদ্যা, শ্রদ্ধা, সাইফ
হোলির রং লেগেছে বলিউড পাড়াতেও। আর শুভেচ্ছার ঝড় চলছে টুউটারসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে। ভক্তদের জন্য হোলির শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, বিদ্যা বালান, শ্রদ্ধা কাপুরসহ বেশ কয়েকজন বলিউড তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি হোলি নিয়ে নিজেদের ছোটবেলার স্মৃতিচারণও করেছেন তারা। একইসঙ্গে রঙের এ উৎসবটি নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে উদযাপনের জন্যও ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন বলিউড শিল্পীরা।
বলিউড অভিনেতা সাইফ আলি খান লিখেছেন, ‘শৈশবে হোলি আমার কাছে সবচেয়ে মজার বিষয় ও উৎসব উদযাপন বলে বিবেচিত হতো। এখন আমরা এ উদযাপনকে খানিক সংকুচিত করেছি। পরিবেশগত সচেতনতা এবং পানির স্বল্পতা আমাদেরকে খানিক দায়িত্বশীল মনোভঙ্গি নিয়ে উৎসব উদযাপনে আগ্রহী করেছে।’
নিজের হোলি উদযাপনের মজার একটি স্মৃতিচারণ করে বলিউড তারকা বিদ্যা বালান বলেন, ‘ভাং না চিনেই ভাং খাওয়া এবং সারাদিন হাসতে থাকা। আমার বয়স যখন ১৬ তখন এরকম একটি ঘটনা ঘটেছিল!’

‘কাহানি টু’ ছবির এ অভিনেত্রী আরও বলেন, ‘‘আমার প্রিয় হোলি গান ‘অবশ্যই ‘রং বরসে’। যখনই হোলির কথা মাথায় আসে তখনই এ গানটির কথা আপনার মনে হবে।’’

শ্রদ্ধা লিখেছেন, ‘হোলি সবসময়ই আমি ও আমার পরিবারের জন্য বিশেষ সময়। সবাই তখন একত্রিত হয়, দিনটি খাবার, মজা ও পরিবারের সদস্যদের নিয়ে ভরপুর থাকে।’

চলতি বছর হোলি উদযাপনে অংশ নিচ্ছেন না অমিতাভ বচ্চন। তারপরও হোলির শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছেন তিনি। অমিতাভ লিখেছেন, ‘যত বেশি চুপ হবে ততো বেশি শুনতে পাবে। হোলি শুভ হোক’।

জুহি চাওলা আগাম শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে রঙিন একটি পোস্টার পোস্ট করেছেন তিনি। সেখানে লেখা আছে ‘হ্যাপি হোলি’।

আমেরিকান টেলিভিশন শো কোয়ান্টিকোর দ্বিতীয় কিস্তির শুটিং নিয়ে ব্যস্ত আছেন প্রিয়াঙ্কা। তবে ভক্তদের হোলির শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনিও। প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কেউ যদি আমাকে হোলি খেলার সুযোগ করে দিতো! সবাইকে শুভেচ্ছা। একটি নিরাপদ সুন্দর হোলি কাটুক।’

এছাড়া বিবেক ওবেরয় ও প্রীতি জিনতাও ভক্তদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন।

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প