এক দশক পর ফের ইমন-সুজানা

বিনোদন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ০০:০০আপডেট : ১৪ মার্চ ২০১৭, ০০:০০

ইমন সুজানা ঘটনাটা এক দশক আগের। বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছিলেন চিত্রনায়ক ইমন ও মডেল সুজানা জাফর। এরপর কেটে গেছে দশটি বছর। আর তাদের দেখেননি দর্শক। আবার জুটি বেঁধেছেন দুজন। এবার বিজ্ঞাপনে নয়।

‘প্রেমের পথে মায়াজালে’ শিরোনামে একটি নাটকের তারা আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। সম্প্রতি এর শুটিংও শেষ হয়েছে। সেজান নূরের রচনায় এটি পরিচালনা করেছেন বিইউ শুভ।
সুজানা বলেন, ‘আমি ও ইমন দশ বছর আগে একসঙ্গে কাজ করেছিলাম। দীর্ঘদিন পর আমরা আবারও জুটি বেঁধে কাজ করতে পেরেছি, এটাই বড় ভালো লাগার বিষয়।’

ইমন বললেন, ‘বেশ কিছুদিন ধরে আমি চলচ্চিত্রে বেশি ব্যস্ত হয়ে পড়েছি। যে কারণে সুজানার সঙ্গে আর কাজ করা হয়ে ওঠেনি।’
‘প্রেমের পথে মায়াজালে’ নাটকে আরও অভিনয় করেছেন এস এম জনি, নজরুল, হিরো প্রমুখ।

/এমকে/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প