জাহিদ যখন ‌‌‘বকেয়া মজিদ’

বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০১৭, ২০:০৩আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২০:০৫

জাহিদ যখন ‌‌‘বকেয়া মজিদ’ গ্রামের টং দোকানদার বকেয়া মজিদ। দোকান থাকলেও তাতে কোনও মালামাল নেই। তবে একটা লাল মলাটের বাকির খাতা নিয়ে সারাদিন দোকানে বসে থাকেন মজিদ।
পাওনা আদায়ের জন্য হঠাৎই রাস্তা-ঘাটে পাওনাদারদের ধরে বিভিন্ন কৌশল প্রয়োগ করেন।
ওই গ্রামের মেয়ে লতিকা বানু তাকে ভালোবাসার চেষ্টা করেন। কিন্তু মজিদের স্বপ্ন বাকি না তুলে সে ভালোবাসা বা বিয়ের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেবেন না। আর তা নিয়ে ঘটে মজার মজার ঘটনা।
আর এই মজার গল্প নিয়ে তৈরি হয়েছে এক ঘণ্টার নাটক ‘বকেয়া মজিদ’। শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এতে মজিদের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আর লতিকার চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।
সুজিত বিশ্বাসের গল্পে নাটকটি রচনা করেছেন মোমিন স্বপন। পরিচালনা করেছেন তারেক মিয়াজী।
প্রচার হবে আরটিভিতে ১৬ মার্চ, বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প