এমার ‘ব্যক্তিগত’ ছবি হ্যাক!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০১৭, ১৭:১৩আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৭:২৮

এমা ‘হ্যারি পটার’ তারকা হলিউড অভিনেত্রী এমা ওয়াটসনের ব্যক্তিগত বেশ কিছু ছবি হ্যাক করে অনলাইনে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ তারকা এমার এক মুখপাত্র নিশ্চিত করেছেন, বেশ কয়েকটি জামা পরার চেষ্টার সময় তোলা বেশ কিছু ছবি চুরি হয়েছে। মুখপাত্র বলেন, কয়েক বছর আগে একজন স্টাইলিস্টের সঙ্গে এমার পোশাক পরার ছবিগুলো চুরি হয়েছে। এসব নগ্ন ছবি নয়। আইনজীবীরা আমাদের এর চেয়ে বেশি মন্তব্য করতে বারণ করেছেন।

এক সপ্তাহ আগে ভ্যানিটি ফেয়ার-এর ফটোশুটে এমা খোলামেলা হওয়ার সমালোচনার ঝড় ওঠে। সমালোচনাকারীরা এসব খোলামেলা ছবির জন্য তাকে নারীবাদবিরোধী হিসেবে আখ্যায়িত করেন। তার পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়। এর আগে ২০১৪ সালে জতিসংঘের নারীবিষয়ক দূত হিসেবে ‘লিঙ্গ সমতা’ নিয়ে একটি ভাষণ দেওয়ার পর তার নগ্ন ছবি প্রকাশের হুমকি দেওয়া হয়েছিল। এরপর ২০১৫ সালে ফেসবুকে একটি পোস্টে এমা লিখেছিলেন, আমি জানি এটা একটা ধাপ্পাবাজি, আমি জানি এ ধরনের ছবির কোনও অস্তিত্ব নেই।

উল্লেখ্য, গত মাসেই এক মার্কিন নাগরিককে ৯ মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের অনলাইন অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য, নগ্ন ভিডিও এবং ছবি চুরির অভিযোগ আনা হয়েছে।
সূত্র: বিবিসি

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প