বাচনে-সংগীতে দু’জনকে স্মরণ

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ১৪:৩২আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৪:৪৮

ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরী গান, আবৃত্তি ও বাচনে আজ (১৮ মার্চ) স্মরণ করা হবে শিল্পাঙ্গনের দুই কীর্তিমানকে। সংগীতজ্ঞ ওয়াহিদুল হক এবং চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর জন্মদিন এ মাসেই।

চলতি মাসের ৯ মার্চ কাইয়ুম চৌধুরী এবং ১৬ মার্চ ওয়াহিদুল হকের জন্মদিন। সে উপলক্ষে তাদের স্মরণে সাংস্কৃতিক আয়োজন করেছে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন।
বন্ধু রহো রহো সাথে- এই স্লোগান নিয়ে  আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনে অনুষ্ঠানটি হচ্ছে। এতে গান করবেন লাইসা আহমদ লিসা ও আবদুল ওয়াদুদ, আবৃত্তি করবে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড থিয়েটার একাডেমি এবং কণ্ঠশীলন।
অনুষ্ঠানে দুই কীর্তিমানকে নিয়ে কথা বলবেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, চিত্রকর সমরজিৎ রায় চৌধুরী, মুস্তাফা মনোয়ার এবং কণ্ঠশীলনের সভাপতি সন্‌জীদা খাতুন।​
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প