আইসিসিআর দিবস উদযাপনে ‘অনামিকা সাগরকন্যা’

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০১৭, ১১:৪৪আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৮:২০

পরিবেশনায় পূজা ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (আইসিসিআর) দিবস উদযাপনের অনুষ্ঠানে ‘অনামিকা সাগরকন্যা’ নৃত্যনাট্যটি পরিবেশন করবে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে এটি উপভোগ করা যাবে।
‘অনামিকা সাগরকন্যা’ পরিচালনা করেছেন এ প্রজন্মের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। বাংলা সাহিত্যের বিখ্যাত তিন কবির রচনার সংমিশ্রণ ঘটেছে এই নৃত্যনাট্যে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘অনামিকা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্বপ্ন’ ও জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতার সঙ্গে ভরতনাট্যম, মণিপুরী নৃত্যসহ চীনের ঐতিহ্যবাহী লোটাস ড্যান্স ও মারমেইড ড্যান্সের ফিউশন করে সাজানো হয়েছে এটি। প্রতিটি কবিতার ইংরেজি অনুবাদ ব্যবহার করা হয়েছে নৃত্যনাট্যে। ব্যয়বহুল ও নিরীক্ষাধর্মী এই কোরিওগ্রাফির দৈর্ঘ্য আধঘণ্টা।
‘অনামিকা সাগরকন্যা’ প্রসঙ্গে পূজা সেনগুপ্ত বললেন, “তিনকবির মানসপটে পাওয়া স্বপ্নসুন্দরীর বর্ণনায় অমিল এবং মিল দুটোই আছে। সেগুলোকে এক সুতায় গেঁথে একটি গল্প বলার প্রয়াস ‘অনামিকা সাগরকন্যা’। ইতোমধ্যে দেশে ও দেশের বাইরে একাধিক আয়োজনে প্রযোজনাটি মঞ্চস্থ হয়েছে। দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আমরা আপ্লুত।”

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প