শুক্রবার হচ্ছে জঙ্গিবাদবিরোধী কনসার্ট

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৫:০৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৩:৪৫

জঙ্গিবাদবিরোধী কনসার্ট-এর পোস্টার রাজধানীর মোহাম্মদপুরস্থ (থানা সংলগ্ন) সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ২৪ মার্চ অনুষ্ঠিত হবে জঙ্গিবাদবিরোধী কনসার্ট। এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে দেশের অন্যতম ব্যান্ডগুলোর পরিবেশনা। এতে ৮টি ব্যান্ড একই মঞ্চে গান-বাজনা করবে। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব ফোর্সেস) সঙ্গে যৌথভাবে কনসার্টটি আয়োজন করেছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, কনসার্টের আগে ছোট পরিসরে অনুষ্ঠান হবে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়া দেশবরেণ্য বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে অংশ নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানের মূল পর্বে নগরবাউল জেমস ছাড়াও সংগীত পরিবেশন করবেন ব্যান্ড মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, শিরোনামহীন, আর্টসেল, শূন্য, চিরকুট ও অ্যাবস্ট্র্যাকশন।
কনসার্টটি বেলা ৩টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। জঙ্গিবাদবিরোধী এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে কনসার্ট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফ্যাক্টর থ্রি সলিউশনস। অনুষ্ঠানটির অন্যতম অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন।
/এম/এমএম/জেএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প