খুনিরাও রোমান্টিক হতে পারে!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ মার্চ ২০১৭, ১৬:৪৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৭:৩১

চলচ্চিত্রটির পোস্টারের জন্য ছবি তোলার সময় বিশেষ ভঙিমায়... ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিতে ভাড়াটে খুনি চরিত্রে হাজির হতে যাওয়া বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি মনে করেন, খুনিরাও রোমান্টিক হতে পারে।
চলতি সপ্তাহে চলচ্চিত্রটির পোস্টারের জন্য ছবি তোলার সময় সাংবাদিকদের এ কথা বলেন নওয়াজ।
আসন্ন ছবিতে তাকে রোমান্টিক অবস্থায় তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে নওয়াজ বলেন ‘কেন নয়? ভাড়াটে খুনিরাও রোমান্টিক হতে পারে।’
তিনি আরও বলেন, “ছবিতে আমার ‘বাবুমশাই’ চরিত্রটি ভাড়াটে খুনির। সে অন্যদের চেয়ে ভিন্ন। সুতরাং তার ভালোবাসার প্রকাশভঙ্গিও ভিন্ন। ‘গ্যাংস ওয়াসিপুর টু’ ছবিতে আমি এক লাজুক ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছিলাম। সেখানে দেখা গেছে প্রেমিকার হাত ধরার জন্য আমি অনুমতি চাইছি। কিন্তু বাবুমশাই চরিত্রটি নির্ভীক। বন্দুকের নলকে ভিত্তি করে সে রোমাঞ্চ করে।’’
কুশান নন্দী পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি বাবুমশাই বন্দুকবাজ এ নওয়াজউদ্দিনের পাশাপাশি অভিনয় করেছেন বিদিতা বাগ, তাহির রাজ ভাসিন, প্রসেনজিৎ চ্যাটার্জি, রুপা গাঙ্গুলিসহ অনেকে। আর অনেকের মতে এ ছবিতেও নিজেকে অনন্যভাবে তুলে ধরতে যাচ্ছেন এই পরিশ্রমী অভিনেতা।
/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প