মোবাইল গেমে আলিয়া ভাট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ০০:০০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০০:০০

 

আলিয়া ভারতের ব্যাঙ্গালুরুভিত্তিক মোবাইল গেম নির্মাতা প্রতিষ্ঠান মুনফ্রগ ল্যাব-এর নতুন অ্যাপে দেখা মিলবে বলিউড তারকা আলিয়া ভাটের।
‘উড়তা পাঞ্জাব’ খ্যাত এ তারকার জীবনীনির্ভর এই অ্যানড্রয়েড গেমের নাম দেওয়া হয়েছে ‘আলিয়া ভাট : স্টার লাইফ’। এ গেম অ্যাপ থেকে রুপালি পর্দার তারকা হওয়ার নানা কৌশল সম্পর্কে জানতে পারবেন অ্যাপটির ব্যবহারকারীরা।
‘সিম্যুলেশন এক্সপেরিয়েনশাল’ ঘরানার গেমটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আলিয়া। এ নিয়ে একটি টুইটও করেছেন তিনি।
বলিউড এবং ভারতের ফ্যাশন দুনিয়ার ইতিহাসে নিয়ে এটাই প্রথম কোনও বড় ধরনের অ্যান্ড্রয়েড গেম। ইংরেজিতে ‘Alia Bhatt: Star Life’ লিখে সার্চ দিয়ে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরস থেকে যে কেউ গেমটি নামাতে পারবেন।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান মুনফ্রগ ল্যাব-এর পরিচালক ও বোর্ড মেম্বার মার্ক স্কাগস। তিনি বলেন, ‘আমরা ভারতীয়দের ভালো মানের বিনোদনের ব্যবস্থা করে দিতে চাই। আলিয়া’র সঙ্গে মিলে করা এই অ্যাপটি নিয়ে  আমি খুবই উচ্ছ্বসিত।’
মার্ক আরও বলেন, ‘আলিয়া ভারতের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী। ভারতের বহু তরুণ-তরুণীদের কাছে আলিয়া ভাট একটা অনুপ্রেরণার নাম। বলিউড ফ্যানদের জন্য এই অ্যাপ তৈরিতে আমাদের টিমের কঠোর পরিশ্রমের জন্য আমি গর্বিত।’
সূত্র: ইন্ডিয়া টাইমস

/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প