মুক্তিযুদ্ধের ছবিতে ভিন্ন এক স্পর্শিয়া

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৬:৩২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৯:২৯

চলচ্চিত্রটিতে স্পর্শিয়া ও চঞ্চল সৈকত ছোট পর্দার প্রিয়মুখ অর্চিতা স্পর্শিয়া। আবারও বড় পর্দার জন্য অভিনয় করছেন। তবে এখানে বেশ অন্যভাবে দেখা যাবে তাকে। ছবির নাম ‘অমানিশাকাল’। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনুদানের এ ছবিটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি।
চলচ্চিত্রটির স্থির ছবিতে দেখা মিলল অচেনা স্পর্শিয়ার। এ তারকা জানালেন, এখানে তিনি একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন। ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন স্থানে ছবির দৃশ্যধারণ শেষ হয়।
এর গল্প সর্ম্পকে জানা যায়, সময়টা মুক্তিযুদ্ধের শুরুর দিকের। দেশে যুদ্ধের দানা বাঁধতে শুরু করে। প্রাণের ভয়ে পরিবারের সবাইকে নিয়ে বাবা নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ফাতেমা তার ছোট ভাইকে নিয়ে হারিয়ে যায়। একই গ্রামের নাসির আলী ফাতেমাকে ধরে ফেলে। এক পর্যায়ে মেয়েটির কোল থেকে তার ছোট ভাইকে তুলে নিয়ে আছাড় দেয় মাটিতে। চোখের সামনে আদরের ছোট ভাই মারা যায়। ফাতেমা এ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগে নাসির আলী তাকে ধরে নিয়ে যায় নিজ বাড়িতে। তারপর তুলে দেয় পাকিস্তানি আর্মিদের হাতে।
এতে ফাতেমা চরিত্রে অভিনয় করেছে অর্চিতা স্পর্শিয়া, আর্মি মেজর জেনারেল চরিত্রে মাহমুদুল ইসলাম মিঠু, রাজাকার নাসির আলী চরিত্রে চঞ্চল সৈকত। এছাড়া ছবিটিতে অভিনয় করেছেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল থিয়েটারের সদস্যরা।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প