মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এসেছে জয় শাহরিয়ার ও পারভেজের দ্য ব্রাদারহুড প্রজেক্টের নতুন আয়োজন।
নতুন সংগীতায়োজনে ইউটিউবে প্রকাশিত হয়েছে দিজেন্দ্রলাল রায়ের কালজয়ী সৃষ্টি ‘ধন ধান্য পুষ্প ভরা’। গানটিতে জয় শাহরিয়ার ও পারভেজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রন্টি, পূজা ও রাদিত। এটি প্রকাশিত হয়েছে কন্টেল।
নতুনভাবে তৈরি এ গানটির সংগীত আয়োজন করেছেন রোমান। পিয়ানো বাজিয়েছেন ফরহাদ এবং সেক্সোফোন বাজিয়েছেন রাহিন। বর্ণ চক্রবর্তীর পরিচালনায় গানটির ভিডিওটি বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে ইউটিউবে কন্টেল নামের চ্যানেলে।
গানের লিংক:
/এম/



