পিছিয়ে গেল অমিতাভের ‘সরকার-থ্রি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০১৭, ০০:০০আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০২:১২
image

সরকার-৩-এর শিল্পীরা ট্রেলারেই বাজিমাত করেছিল অমিতাভ বচ্চন অভিনীত ‘সরকার-থ্রি’ চলচ্চিত্রটি। ৭ এপ্রিল মুক্তির দিনক্ষণও ঠিক হয়েছিল। কিন্তু রামগোপাল ভার্মা নির্মিত ছবিটি দেখার জন্য এখন আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।
কেননা ছবি নির্মাণ-পরবর্তী কাজ দীর্ঘায়িত হওয়ায় পাল্টে গেছে ছবি মুক্তির দিনক্ষণ।
‘সরকার থ্রি’ ছবির প্রচারণা সহযোগী এরোস জানিয়ে দিয়েছে ৭ এপ্রিলের বদলে এখন ১২ মে মুক্তি পাবে ছবিটি। এক টুইটে এরোসের পক্ষ থেকে বলা হয়, ‘সিনিয়র বচ্চন, রামগোপাল ভার্মা এবং ওয়েভ গ্রুপসহ আমরা এরোস থেকে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে সরকার থ্রি ছবিটি ১২ মে মুক্তি দেওয়া হবে!’
রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সরকার-থ্রি’ ছবির মূল চরিত্র সুভাষ নাগরের ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। সরকার সিরিজের আগের দুই চলচ্চিত্র ‘সরকার’ ও ‘সরকার রাজ’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। এছাড়াও এই চলচ্চিত্রে, ইয়ামি, জ্যাকি শ্রফ ও মনোজ বাজপেয়িকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
এদিকে আয়ুষ্মান খুররানা ও পরিণীতি চোপড়া অভিনীত ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিটিও একইদিনে মুক্তি পাবে। আর তাই এ দুই ছবির মধ্যে লড়াইটা বেশ জমবে বলে মনে করা হচ্ছে।
/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প