দরগায় সঞ্জয় দত্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মার্চ ২০১৭, ০০:০০আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০০:২৩

দরগায় সঞ্জয় দত্ত মুঘল আমলের অন্যতম সুফি সাধক হযরত শেখ সেলিম চিশতীর একনিষ্ঠ ভক্ত বলিউড তারকা সঞ্জয় দত্ত। গত বছরের ৬ ফেব্রুয়ারি এ সুফি সাধকের দরগাহ পরিদর্শন করতে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি আবারও হযরত শেখ সেলিম চিশতীর দরগাহ পরিদর্শন করেন সঞ্জয়।

হযরত শেখ সেলিম চিশতীর বংশধর আরশাদ ফরিদি জানান, গত দুই বছরে এ নিয়ে দ্বিতীয়বার দরগাহ পরিদর্শন করেছেন সঞ্জয়। এবার দরগাহতে গিয়ে একটি সেখানে একটি চাদর বিছিয়ে দিয়েছেন সঞ্জয়।

কারামুক্তির পর ‘ভূমি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রত্যাবর্তন করছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। বর্তমানে চলচ্চিত্রটির শুটিংয়ের কাজ চলছে। ভক্তরাও অধীর আগ্রহে ছবিটির মুক্তির প্রতীক্ষায় রয়েছেন।

‘ভূমি’ ছবিতে সঞ্জয়ের পাশাপাশি অভিনয় করছেন অদিতি রায় হায়দারি (সঞ্জয়ের মেয়ের চরিত্রে) এবং সিদ্ধান্ত গুপ্ত। ছবির পরিচালনায় রয়েছেন ওমাং কুমার আর যৌথভাবে প্রযোজনা করছেন সন্দ্বীপ সিং ও ভূষণ কুমার।

/এফইউ/এম

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক