শতকোটির ঘরে আলিয়া-বরুণের ছবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মার্চ ২০১৭, ০০:০০আপডেট : ২৮ মার্চ ২০১৭, ০০:০০

আলিয়া ও বরুণ
মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও এগিয়ে চলেছে বলিউড তারকা আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের ‘বদরিনাথ কি দুলহানিয়া’। বৃহস্পতিবার নতুন ছবি মুক্তি পেলেও সেগুলোর চেয়ে বক্স অফিসে আয়ের দিকে এগিয়ে রয়েছে ছবিটি।

এদিন ছবিটি শতকোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। সব স্বত্ত মিলিয়ে ছবিটির এখন আয় ২ কোটির উপরে।

মাত্র ৪৫ কোটি রুপিতে নির্মিত ছবিটির এমন আয়কে বেশ সাফল্যজনক হিসেবে মনে করা হচ্ছে। ফলে প্রযোজক বেশ বড় অংকের মুনাফা ঝুলিতে ভরবেন এটা নিশ্চিত।

আলিয়া ভাট ও বরুণের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা ছবিও হতে পারে এটি। আলিয়া ভাটের সর্বোচ্চ আয়কারী ছবি ‘টু স্টেটস’। এটি আয় করেছিল ১০২ কোটি রুপি। যা রবিবার অতিক্রম করতে পারে বদরিনাথ। আর ১০৭ কোটি রুপি আয় করা ‘এবিসিডি টু’ এককভাবে বরুণের  সর্বোচ্চ আয় করা ছবি।

এদিকে, গত সপ্তাহে মুক্তি পাওয়া ছবিগুলোর কোনোটাই বক্স অফিসে ছাপ রাখতে পারেনি। ‘মেশিন’ ছবিটি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে ‘আ গায়া হিরো’ ছবিটিও।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প