‘আমি গর্ভবতী নই, হতাশ করার জন্য দুঃখিত’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মার্চ ২০১৭, ১৭:৫৯আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৮:০৫

বিপাশা বসু গুঞ্জন উঠেছিলো মা হতে যাচ্ছেন বিপাশা বসু। কিন্তু ভক্তদের সেই উত্তেজনায় নিজেই জল ঢেলে দিলেন। জানালেন, এখনই মা হচ্ছেন না তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান তিনি। গত এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন বিপাশা। তিনি জানান, মা হওয়ার বিষয়টি নিজেই ভক্তদের জানাবেন।

তিনি বলেন, ‘আমি মা হচ্ছি কিনা এই বিষয়ে সবার আগ্রহ সত্যি দারুণ এবং কিছুটা বিরক্তিকর। আমি গর্ভবতী নই, হতাশ করার জন্য দুঃখিত। কারণ এখনই এমন পরিকল্পনা নেই আমাদের। আমরা পরিকল্পনা করলে অবশ্যই আপনাদের জানাবো।’

২০১৫ সালে করণের সঙ্গে ‘এলোন’ ছবিতে সর্বশেষ দেখা গেছে এই বঙ্গকন্যাকে। এতদিন ছবি না করায় সবাই ধারণা করেছিলেন তিনি বোধহয় মা হতে চলেছেন।

কিন্তু বিপাশা বলেন, ‘এরকমভাবে ধারণা করা ঠিক না। আমি খুবই স্পষ্টভাষী। তাই এমন কিছু হলে আমি নিজেই বলবো। যা লেখা হয় সবই বিশ্বাস করবেন না।’

সামনের মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘দাবাং’ স্টেজ শোতে সালমানের সঙ্গে দেখা যেতে পারে বিপাশাকে। পারফর্ম করার পাশাপাশি নতুন প্রজেক্টেরও ঘোষণা দিতে পারেন সেই মঞ্চ থেকে।

সম্প্রতি লন্ডন ফ্যাশন শোতে অংশগ্রহণ নিয়ে বিতর্কে পড়েন বিপাশা। শো স্টপার হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় তাকে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প