কোটি ‘ভিউ’তে ইমরানের হ্যাটট্রিক!

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৭:১৯আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৩:৫৬

ইমরান মাহমুদুল: ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন ইউটিউব ‘ভিউ’ এর দিক থেকে কোটিপতি হওয়াকে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন সংগীতশিল্পী ইমরান। বুধবার (২৯ মার্চ) বিকাল নাগাদ তৃতীয়বারের মতো তার গাওয়া কোনও গান কোটির গণ্ডি পেরিয়েছে। এবারের গানের শিরোনাম ‘ফিরে আসো না’।

স্নেহাশীষ ঘোষের লেখা এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে ইমরানের সঙ্গে দেখা গেছে পিয়া বিপাশাকে। ইউটিউবে প্রকাশের (২৮ এপ্রিল ২০১৬) ১১ মাসের মাথায় গানটি কোটির কোঠা পার করলো।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘অনেক ভালো লাগছে নিজের গাওয়া আরেকটি গান কোটির ঘরে প্রবেশ করায়। এই গান সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। কৃতজ্ঞতা শ্রোতা-দর্শকদের যাদের ভালোবাসায় আমার এই অর্জন। আশা করছি সামনে আরও ভালো কাজ তাদের উপহার দিতে পারবো।’

প্রসঙ্গত, নিকট অতীতে ইমরানের গাওয়া তারই সুর-সংগীতে শফিক তুহিনের কথায় ‘বলতে বলতে চলতে চলতে’ এবং কবির বকুলের কথায় শওকত আলী ইমনের সুরে ‘বসগিরি’ ছবির ‘দিল দিল দিল’ গান দুটি এক কোটির মাইল ফলক স্পর্শ করে।

এদিকে ইমরান এখন স্টেজ শো’র পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন ফুয়াদের সংগীতায়োজনে ‘ধোঁয়া’ শিরোনামের একটি গানের ভিডিও নিয়ে। যা শিগগিরই প্রকাশ পাচ্ছে ইউটিউবে।
/এস/এমএম/

সম্পর্কিত সংবাদ:

সিলভার বাটনের অপেক্ষায় ইমরান

প্রেম করেছি দুইবার ছ্যাঁকা খেয়েছি একবার

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প