প্রথম একসঙ্গে বিউটি-সালমা

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৭, ১৪:০১আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৬:২৭

বিউটি ও সালমা রিয়েলিটি শো’র মাধ্যমে অসংখ্য দর্শক-ভক্ত-শ্রোতার ভোটে নির্বাচিত হয়েছেন সংগীতের দুই প্রিয়মুখ বিউটি (২০০৫) ও সালমা (২০০৬)। সেও প্রায় এক যুগ আগের খবর।

মজার মিল হলো, দু’জনেই ফোক ঘরানার গান গেয়ে নিজেদের অবস্থান অটুট রেখে চলেছেন। নিজেদের মধ্যে সম্পর্কটাও বেশ উষ্ণ। অথচ এত বছর একসঙ্গে কোনও গান গাওয়া হয়নি তাদের।

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর জন্য এবারই প্রথম তারা একসঙ্গে গাইলেন।
লালন সাঁই এর বহুল শ্রোতাপ্রিয় ‘করি মানা কাম ছাড়েনা’ গানটি তারা কণ্ঠে তুলেছেন। যার নতুন সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। সালমা জানান, আগামী ৭ এপ্রিল বিটিভির স্টুডিওতে গানটির ভিডিও চিত্রায়ন হবে।
উল্লেখ্য, আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘পরিবর্তন’-এর নতুন পর্বটি প্রচার হবে ১৬ এপ্রিল, রবিবার রাত সাড়ে ১০টায় বিটিভিতে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প