‘একটা সময় আড্ডায় মেতে থাকতাম’

বিনোদন ডেস্ক
০২ এপ্রিল ২০১৭, ১৫:৩৯আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ২০:৫০

অনুষ্ঠানের সেটে দুই অতিথির সঙ্গে উপস্থাপক অভিনয়শিল্পে পেশাদারিত্ব বা অভিনয় শিল্পী সংঘের কার্যক্রম, তারকাদের সেলফি প্রীতি বা এখনকার দর্শকদের চাহিদা- এসব সমসাময়ীক সিরিয়াস ও মজার বিষয় নিয়ে আড্ডায় বসেছেন বন্যা মির্জা ও আনিসুর রহমান মিলন।

অনুষ্ঠানের নাম ‘সেলিব্রেটি লাউঞ্জ’। সাংবাদিক তানভীর তারেকের উপস্থাপনায় প্রাণবন্ত এই আড্ডায় উঠে এসেছে প্রিয় দুই অভিনয়শিল্পীর নানা ভাবনার কথা। জানান, তারা দু’জন একই নাট্যদলের ছিলেন। একসঙ্গে নিয়মিত অভিনয় করলেও তারা দীর্ঘদিন পর এক ফ্রেমে বসে কোনও টিভি অনুষ্ঠানে আড্ডা দিলেন এবার। তাই আড্ডার আসরে বসে কথায় কথায় নস্টালজিয়া ভর করেছে দু’জনার মনে।
স্মৃতি থেকে তুলে এনে দু’জনেই বললেন, ‘একটা সময় এভাবেই কলাবাগানে আমরা দিনরাত আড্ডাবাজিতে মেতে থাকতাম।’
এশিয়ান টিভির এই নিয়মিত আড্ডা প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আমরা এই অনুষ্ঠানে কোনও বিশেষ বিষয় রাখি না। কারণ আড্ডা দিতে দিতেই নানান বিষয়ের অবতারণা হয়। এবারও দারুণ কিছু টপিক এসেছে মিলন ও বন্যা মির্জার সঙ্গে আড্ডায় বসে। আশা করছি দর্শকরা তা দারুণভাবে উপভোগ করবেন।’
তানভীর তন্ময়ের প্রযোজনায় এশিয়ান টিভির ‘সেলিব্রেটি লাউঞ্জ’ অনুষ্ঠানটি ৩ এপ্রিল সোমবার রাত ৯ টায় প্রচার হবে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প