দর্শক হাসাতে ব্যর্থ হয়ে শুটিং স্থগিত করলেন কপিল!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ এপ্রিল ২০১৭, ১৫:৫৯আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৬:০৪

কপিল ও সুনীল সনি টিভির সবচেয়ে জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’। অনুষ্ঠানটির সঞ্চালক কপিল শর্মার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এরই মধ্যে অনুষ্ঠান ছাড়ার ঘোষণা দিয়েছেন এ শো এর অন্যতম কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার।

এ কথা এখন প্রায় সবারই জানা। এই দ্বন্দ্বের জের ধরে অনুষ্ঠানটির টিআরপি কমছে উল্লেখযোগ্য হারে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কৌতুক পরিবেশন করে দর্শকদের হাসাতে এখন রীতিমতো ‘যুদ্ধ’ করতে হচ্ছে কপিলকে। দর্শকরা স্বতস্ফূর্তভাবে হাসছেন না দেখে দশ মিনিটের মধ্যেই শুটিং বন্ধ করে দেন কপিল।

বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, কিকু সারদা, সুমনা চক্রবর্তী এবং সদ্য শো-তে যোগ দেওয়া রাজু শ্রীবাস্তবদের নিয়ে শ্যুটিং শুরু করেছিলেন কপিল। কিন্তু, দেখা যায় মঞ্চে আসার পর কপিলের কথায় দর্শকদের মধ্যে থেকে কোনও প্রতিক্রিয়া আসছে না। কপিল হাসির কথা বললেও দর্শকরা স্বতস্ফূর্তভাবে হাসছিলেন না। আগের যত শো হয়েছে তাতে স্বতস্ফূর্ত সাড়া পাওয়া যেত। দর্শকরা নিজে থেকেই জোরে হাততালি দিয়ে কপিলকে আহ্বান করতেন। দর্শকদের কৃত্রিম হাসিতে রীতিমতো রাগান্বিত কপিল শুটিং বন্ধ করে দেন বলে প্রতিবেদনে জানা যায়।

‘দ্য কপিল শর্মা শো’-এর সদস্য কিকু মাঝপথে শুটিং বন্ধ হওয়ার বিষয়ে কিছু বলতে রাজি হননি। তবে অনুষ্ঠানটির পরিচালক এ সম্পর্কে মন্তব্য না করলেও শুটিং বন্ধের বিষয়টি স্বীকার করেছেন।

অনেকের মতে, সুনীল গ্রোভার, আলি আসগর, চন্দন প্রভাকরদের সঙ্গে কপিলের গণ্ডগোল এতটাই প্রচার পেয়েছে যে শো-এর টিআরপি হুহু করে নিচের দিকে নামতে শুরু করেছে। সুনীলও যে ‘দ্য কপিল শর্মা শো’-এর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তা হয়তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কপিল!  

সূত্র: টপইয়াপস

/এসএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প