তবুও কথা বললেন না কাজল!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ এপ্রিল ২০১৭, ১৪:৪১আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৮:৪৭

পুরনো ছবিতে কাজল ও করণ। যখন তারা ছিলেন আপনজন! সম্প্রতি জমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। বলিউড পাড়ায় সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে দীর্ঘদিনের বন্ধু কাজল এ নিয়ে কোনও কথা বলেননি।
এমনকি সম্প্রতি একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কাজলের কাছে জানতে চান এক সাংবাদিক। এ নিয়ে কিছু বলতে বলা হয়েছিল তাকে। তবু এ অভিনেত্রীর মুখে ‘টুঁ’ শব্দটি নেই! সাংবাদিকের এমন অনুরোধে কাজল শুধু বলেন, ‘এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না আমি।’
ব্যস, এটুকুই!
প্রায় ২০ বছর ধরে দারুণ বন্ধুত্ব ছিল এই ‍দুই তারকার। কিন্তু করণের সর্বশেষ ছবি ‘অ্যা দিল হ্যা মুশকিল’ ও অজয় দেবগনের ‘শিভায়’কে ঘিরে তাদের বন্ধুত্বের তিক্ততা শুরু হয়। নিজের আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’ তেও কাজলকে নিয়ে লেখেন করণ। তিনি লেখেন, গত ২০ বছর তার জন্য আমার যে আবেগ ছিল, তার সবকিছুই নষ্ট করেছে কাজল। সে আমার যোগ্য না। তার জন্য আমার কোনও অনুভূতি নেই।
এছাড়া কাজলের স্বামী অজয় দেবগনকে নিয়েও কিছু বলতে চাননি করণ।  সে তিনি বলেন, ‘তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। সে কখনোই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না।’
কাজলও এরপর থেকে করণকে নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি দুই জমজ সন্তানের বাবা হওয়ার পর সবাই যখন করণকে অভিনন্দন জানাচ্ছিল তখনও কাজল কিছু বলেননি।

সূত্র: বলিউড মন্ত্র

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প