ভিডিওতে আসিফের ‘পূজারিণী’ কণা!

বিনোদন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৮:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৮:২৫

কণা ও আসিফ ইদানিং নিয়মিত মিউজিক ভিডিও প্রকাশ করছেন প্রাক্তন অডিও যুবরাজ আসিফ আকবর। বিনিময়ে ভালোই সাড়া ফেলেছেন অন্তর্জাল দুনিয়ায়। যার সর্বশেষ নজির ‘আগুন’। গেল এক মাসে এই গানটির ইউটিউব ভিউ দাঁড়িয়েছে প্রায় ২২ লাখের ঘরে।

অন্যদিকে বেশ ক’বছর থেকে ব্যয়বহুল ভিডিও দিয়ে আলোচনায় রয়েছেন কণা। তার সর্বশেষ বড় সফলতা আসে সমালোচিত গান ‘রেশমি চুড়ি’। যা গেল এক বছরে প্রায় ৯০ লাখবার দেখা হয়েছে ইউটিউবে।

এবার এই দু’জন জনপ্রিয় কণ্ঠশিল্পী এক হলেন একটি মিউজিক ভিডিও’র মাধ্যমে। যার শিরোনাম ‘পূজারিণী’। জীবন মাহমুদের কথায়, নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

রোমান্টিক এই গানটির ব্যয়বহুল ভিডিও প্রকাশ পেয়েছে শুক্রবার (৭ এপ্রিল) সিএমভি’র ইউটিউব চ্যানেলে। তপু খানের পরিচালনায় গল্প নির্ভর এই ভিডিওতে আসিফ-কণা জুটি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন লুনা এবং শাহরিয়ার রানা জুয়েল।

ভিডিওতে দুই মডেল রানা ও লুনা ভিডিও গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘বেশ রোমান্টিক গান। ভিডিওটিও দেখে ভালো লেগেছে। শ্রোতা-দর্শকরা গানটি উপভোগ করবেন আশা করছি।’

অন্যদিকে কণা বলেন, ‘আসিফ ভাইর সঙ্গে এর আগে বেশ কিছু গান করেছি। তবে এবারই সম্ভবত প্রথম আমাদের কোনও গানের ভিডিও প্রকাশ পেলো। গানটি সুন্দর। ভিডিওটিও বেশ। আশা করছি ভালো লাগবে সবার।’

ভিডিওটি দেখা যাবে এই লিংকে:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প