আবারও পরিচালকের প্রেমে পরিণীতি!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ১৫:৩১আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৭:৩৪

পরিণীতি।।। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সহকারী পরিচালক মনীশের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নায়িকা পরিণীতি চোপড়া বলেছিলেন, ‘আমাদের ডেটিং নিয়ে প্রচুর গুজব ছিল। আমার মনে হয়, এখন আর সে সব গুজব নেই। নতুন গুজব হল, আমি নাকি সম্পর্ক ভাঙার পর খুব ভেঙে পড়েছি।’
কিন্তু এটাই যেন গুজবের পালে জোরে হাওয়া দিচ্ছে! বলিউডে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, পরিণীতি চোপড়া আরও এক সহকারী পরিচালকের প্রেমে পড়েছেন। ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ এবং ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির পরিচালক মনীশ সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিণীতিকে এখন মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় এক সহকারী পরিচালকের সঙ্গে দেখা যাচ্ছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে। তবে ওই সহকারী পরিচালকেরর নাম প্রকাশ করা হয়নি।
পরিণীতি মনীশের সঙ্গে তার প্রেমের সম্পর্ককেও অস্বীকার করে বলেছেন, ‘মনীশ আমার বন্ধু, আমার গুরু। তাকে নিয়ে এসব কথা শুনলে আমার রাগ হয়।’ তিনি আরও বলেন, ‘মনীশকে জড়িয়ে এসব প্রতিবেদন প্রকাশের পর তা আমার পরিবারের জন্য হাসির খোরাকই শুধু হতে পেরেছে। কারণ বাসার মানুষজন আমাকে চেনেন।
’উল্লেখ্য, আগামী ১২ মে মুক্তি পাচ্ছে পরিণীতি অভিনীত নতুন ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। ছবিটিতে ‘মানা কে হাম ইয়ার নেহি’ শীর্ষক গানের মধ্য দিয়ে বলিউডে গায়িকা হিসেবেও তার অভিষেক ঘটতে যাচ্ছে।
সূত্র: বলিউড মন্ত্র

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প