পথের মাঝে তাহসান-তিশার গল্প

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ০০:০৩আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ০০:০৩

একটি দৃশ্যে তিশা ও তাহসান বিজ্ঞাপন ও নাটক- একসঙ্গে বহুবার এসেছেন নুসরাত ইমরোজ তিশা ও তাহসান খান। জুটি হিসেবে প্রায় প্রতিবারই হয়েছেন আলোচিত। এবার বৈশাখেও আসছেন তারা।

নাটকের নাম ‘পথের মাঝের গল্প’। এটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ।
এটি মূলত ‘শুনতে কি পাও’-এর সিক্যুয়েল। যা ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচার হয়েছিল। ‘পথের মাঝের গল্প’ নাটকটিতে দেখা যাবে, আবিদ স্টেশনে বসে আছে। সঙ্গে থানার ওসি। আবিদ তার স্ত্রী দিলশাদকে খুঁজে পাচ্ছে না। ওসির  মনে প্রশ্ন, দিলশাদ কি নিজ থেকেই চলে গেছে? নাকি আবিদ এমন কিছু জানে এবং লুকাচ্ছে যাতে সত্যিটা জানা না যায়! স্টেশনেই ঘটতে থাকে নানা ঘটনা।
‘পথের মাঝের গল্প’-এ আবিদ ও দিলশাদ চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও তিশা। আরও অাছেন শাহেদ আলী, আমানুলহক হেলাল, হুমায়ূন কবীর সাধু প্রমুখ।
পহেলা বৈশাখের রাতে (১৪ এপ্রিল) আরটিভিতে এটি দেখা যাবে ৮টা ১০ মিনিটে।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প