সন্তান বুকে নিয়ে কাঁদলেন অপু

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ১৭:১৩আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৭:৫৪

অপু বিশ্বাস, ছবি টেলিভিশন থেকে সংগৃহীত ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকার শাকিব খান ও অপু বিশ্বাস।
তারকা দম্পতির জন্ম নিয়েছে আব্রাহাম খান জয় নামের পুত্রসন্ত্রান। সংবাদ দুটি অবশ্যই খুশি ও আনন্দের। কিন্তু এ দুটি খবর দেশবাসীকে অপু জানালেন অশ্রুসিক্ত নয়নে।
সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস নিজেই তথ্য জানাতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রথম থেকেই নায়ক ও ‌‘স্বামী' শাকিব খানের প্রতি অভিযোগের তীর তুলেছেন। অপু অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সন্তান জয়কে নিয়ে।
তিনি বলেন, ‘শাকিবের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয়। এই হলো আমাদের সন্তান। শাকিবের ক্যারিয়ারের কথা ভেবেই তিনি এতদিন বিয়ে বা সন্তানের কথা বলেননি।’
এতদিন গোপন কেন রেখেছেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতদিন ওর ক্যারিয়ারের কথা ভেবেই বলিনি। আজ সন্তানের ‍মুখের দিকে তাকিয়ে আমি আর লুকিয়ে রাখতে চাই না।’

তার পরিবারের সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ত্যাগের শেষ সীমানায় পৌঁছে গেছি।’
গত পরশুদিনও শাকিব খান বাচ্চাকে দেখতে বাসায় এসেছিলেন দাবি করে অপু বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে তার কোনও কথা হয় না। সে আসে নিজের সন্তানকে দেখে আদর করে।’
অশ্রুসজল চোখে অপু বলেন, ‘আমিই বোধ হয় প্রথম মেয়ে যে নিজের বন্ডে নিজে সাক্ষর করে সিজারের অপারেশন থিয়েটারে ঢুকেছি।’

এদিকে, প্রায় ১১ মাস ধরে অপু বিশ্বাস ‘নিখোঁজ’ ছিলেন। সংবাদমাধ্যমগুলোতে এমন খবরই এসেছে।
এসময় চলচ্চিত্রসংশ্লিষ্ট কারও সঙ্গে তিনি যোগাযোগ করেননি। তার নিকেতনের বাসায় তাকে পাওয়া যায়নি। এমন কি তার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে টু-শব্দটিও মেলেনি তার প্রধান নায়ক শাকিব খানের মুখ থেকে। এ বিষয়ে হয়নি কোনও জিডি কিংবা থানা-পুলিশ।

সেসময় অপু বিশ্বাসের মামা স্বপন কুমার সাহা জানিয়েছিলেন, তার ভাগনি ভারতের শিলিগুড়িতে মায়ের সঙ্গে আছেন। নিজের মতো করে থাকতে চান অপু। আর তাই পরিবারের সদস্য ছাড়া কারও সঙ্গে যোগাযোগ করতে চাইছেন না তিনি। আজকে তার এই লাইভের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা গুজব সত্যি প্রমাণ দাবি করেছে।
এর আগে ২০১২ সালের দিকে অপু বিশ্বাস বেশ কিছুদিনের জন্য আড়ালে ছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘নিজেকে নতুন রূপে উপস্থাপনের জন্য একটু আড়ালে চলে গিয়েছিলাম।’ পরবর্তী সময়ে দর্শকও অন্য অপুকে পেয়েছিল। স্লিম অপু সেবার বেশ প্রশংসা কুড়ান।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প