ইউটিউবে মেহজাবিনের নতুন ঝলক

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ১৭:১৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৮:০৮

ভিডিও’র একটি দৃশ্যে মেহজাবিন একেবারে নতুন মেহজাবিনের দেখা মিলেছে এই বৈশাখী উৎসবে। চরিত্রটি গ্রামের। অথচ বৈচিত্রে ভরা। যেখানে জনপ্রিয় এই অভিনেত্রী মাটিতে পা ফেলে যেন উড়ে বেড়াচ্ছেন মুক্ত পাখির মতো।

গানটির শিরোনাম- কথা দাও তুমি।  কণ্ঠে তুলেছেন ইমরান ও কণা। জনি হকের কথায় সুর-সংগীত ইমরানেরই। বৈশাখ উৎসবকে রাঙিয়ে তুলতে সেই গানটির ভিডিওতে যুক্ত হলেন মেহজাবিন। তৈরি হলো নতুন মাত্রা।

এতে মেহজাবিনের সঙ্গে আছেন মডেল-অভিনেতা সাজ্জাদ। আরও অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী ইমরান-কণাও। মোশনরক এন্টারটেইনমেন্ট এর কারিগরি সহায়তায় এটি নির্মাণের মাধ্যমে মিউজিক ভিডিওতে অভিষেক হলো তারকা নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ-এর।  
ভিডিও’র একটি দৃশ্যে মেহজাবিন নির্মাতাসহ পাঁচ তারকার আলোচিত এই মিউজিক ভিডিওটি আজ (১৩ এপ্রিল) সকালে সিএমভি’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হলো।
ভিডিওটি সম্পর্কে মেহজাবিন বলেন, ‘গান ও গল্প পছন্দ না হলে আমি সচরাচর মিউজিক ভিডিও করি না।  কয়েকদিন আগে বেশ আয়োজন করে গানটির শুটিং করলাম। সুন্দর একটি গল্প দেখা যাবে এতে। কাজটি করে ভালো লেগেছে। আমার ভক্তদের জন্য এই ভিডিওটি নববর্ষের বিশেষ উপহার।’
ভিডিও’র একটি দৃশ্যে মেহজাবিন গানটির সুরকার ও কণ্ঠশিল্পী ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে গাওয়া আমার অনেক পছন্দের একটি গান এটি। এর ভিডিওটিও হয়েছে দুর্দান্ত। এটি আমার ভক্তদের জন্য বৈশাখী উপহার।’
এদিকে নির্মাতা বান্নাহ বলেন, ‘আমি আর মেহজাবিন একসঙ্গে অনেক নাটকই করেছি তবে এবার মিউজিক ভিডিওতে আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। কারণ, নাটকে অনেক সফলতা পেলেও মিউজিক ভিডিও এটাই আমার প্রথম। ফলে কাজটির প্রতি মায়াটা আমার অন্যরকম।’
ভিডিও’র একটি দৃশ্যে মেহজাবিন গানটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, এই বৈশাখ উৎসবে তারা প্রায় এক ডজন অডিও ও ভিডিও গান প্রকাশ করেছে। তার মধ্যে ইমরান, কণা, মেহজাবিন, সাজ্জাদ ও বান্নাহ’র এই কাজটি সবচেয়ে এক্সক্লুসিভ।
গানটির ভিডিও লিংক:

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প