‘এই গানে একটা বক্তব্য আছে’

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৭, ১৩:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৭:৫৩

সুবীর নন্দী দীর্ঘদিন পর নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দীর নতুন গান প্রকাশ পেয়েছে। এর শিরোনাম ‘কলমের কালি’। বাসুর সুর-সংগীত পরিচালনায় তৈরি হয়েছে এটি। গানটি লিখেছেন জনি হক।
নতুন গান প্রসঙ্গে সুবীর নন্দী বললেন, ‌‘এই গানে চমৎকার একটা বক্তব্য আছে। সেটা চিরন্তন। আর বাসুর সুর-সংগীত তো বরাবরই প্রশংসনীয়। তিনি খুব বুঝেশুনে কাজ করেন। শ্রোতারা গানটি শুনলে আমার বেশ ভালো লাগবে।’
‘কলমের কালি’ নামের মিশ্র অ্যালবামে প্রকাশিত হয়েছে গানটি। এর বিষয়বস্তু প্রসঙ্গে বাসু জানান, পেন্সিল দিয়ে কিছু লিখলে ভুল হলে রাবার দিয়ে তা মুছে নতুনভাবে লেখা যায়। কিন্তু কলমের কালি দিয়ে কিছু লেখা হলে তা মোছা যায় না। জীবনের ভুলগুলো যদি কলমের কালি না হয়ে পেন্সিলে লেখা হতো তাহলে সেসব মুছে নতুনভাবে শুরু করা যেতো। এই বক্তব্যই রয়েছে গানটিতে।
‘কলমের কালি’ অ্যালবামে গান রয়েছে মোট চারটি। অন্য তিনটি গেয়েছেন মিঠু আহমেদ, বিন্দিয়া ও ইউসুফ। এগুলো লিখেছেন আমিনা নাজনীন ডানা, ভূঁইয়া শফিকুল ইসলাম, ডা. অমল কুমার বর্মণ।
পহেলা বৈশাখ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারে এসেছে অ্যালবামটি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল কয়েছ জানান, গত ১৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় অবমুক্ত করা হয় এ অ্যালবাম। গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান। অনুষ্ঠানে আরও ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।
/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প