ছবি ব্যর্থ হলে বাথরুমে বন্দি থাকেন শাহরুখ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ১৭:৫৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৯:৩৫

শাহরুখ খান বলিউড বাদশা শাহরুখ নিজের সম্পর্কে একটি অজানা তথ্য জানিয়েছেন। পর্দায় কঠিন, দৃঢ় সংকল্পবদ্ধ এ নায়ককে দেখা গেলেও বাস্তবে শাহরুখ অনেক কোমল মনের মানুষ। তিনি সাফল্যে হাসেন, আর ব্যর্থতায় কাঁদেন।
সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। এবার আয়োজকদের পক্ষ থেকে শাহরুখকে সম্মান জানানো হচ্ছে। সেখানে আমেরিকান পরিচালক-চলচ্চিত্র নির্মাতা ব্রেট র‌্যাটনারের সঙ্গে কথোপকথনে অংশ নেন ‘দিলওয়ালে’ তারকা। আলোচনার মধ্যে ছিল বলিউড ও হলিউডের মিশ্রণ এবং নিজের ব্যর্থতা নিয়ে। ব্রেট র‌্যাটনার ভারতে ‘রাশ আওয়ার’-এর সিক্যুয়েলে শাহরুখকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
শাহরুখকে বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিদের একজন হিসেবে উল্লেখ করেন। শাহরুখ নিজের চলচ্চিত্র জীবনের ব্যর্থতাগুলো নিয়ে কথা বলেন। জানান, যখন বক্স অফিসে তার অভিনীত কোন ছবি সাফল্য পায় না তখন নিজেকে বাথরুম বন্দি করেন। সেখানে একা একাই কাঁদেন।

শাহরুখ জানান,  কান্নাটা যৌক্তিক। কারণ সাফল্য ও ব্যর্থতা খুব স্বল্প সময়ের। ফলে সবাইকে বাস্তববাদী হতে হবে। কঠোর পরিশ্রমের ধারা বজায় রাখতে হবে এবং এটাই বন্ধুদের সঙ্গে ভালো সময় নিয়ে আসবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর